ধামরাইয়ে নান্নার ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের আলীনগর কালিদাস পট্টি এলাকায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আলীনগর কালিদাস পট্টি যুবসমাজের উদ্যোগে আয়নার মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে ৭০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে আমজাদ একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোহেল একাদশ।
আয়োজিত অনুষ্ঠানে কালিদাস পট্টি উদয়ন সংঘের সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিজানুর রহমান মোল্লা। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহম্মেদ কবি। 
এসময় কালিদাশ পট্রি এলাকার বিশিষ্ট সমাজসেবক আলীমুদ্দিন, বিএনপি নেতা মোঃ বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আজগর আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান মাদকমুক্ত সমাজ গঠনে, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ, ও রানার্স আপ দলকে একটি এলইডি টিভি দিয়ে পুরস্কৃত করেন অতিথিগন।

