ঢাকাFriday , 15 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিবেদক
desheradmin
May 15, 2026 1:54 pm
Link Copied!

 

নিজস্ব সংবাদ দাতা, ঢাকা জেলার সাভার ও ধামরাই এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

শুক্রবার (১৫ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি জানায়, গত ১৪ মে রাত ৭টা ১৫ মিনিটে সাভার মডেল থানার চাপড়া এলাকায় অভিযান চালিয়ে আলা-আমিন (২২) ও নারগিস (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে, ১৫ মে ভোর ৪টা ১৫ মিনিটে ধামরাই থানার বেলীশ্বর এলাকায় পৃথক আরেকটি অভিযানে অন্তর (২৭) ও সুরুজ আহমেদ সবুজ (২৮) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতার সুরুজ আহমেদ সবুজের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।