ঢাকাMonday , 11 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

প্রতিবেদক
desheradmin
May 11, 2026 12:49 pm
Link Copied!

ধামরাই সংবাদ দাতা, ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ১১ই মে সোমবার বিকেলে ধামরাই পৌর শহরের ধুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারের সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে অতিরিক্ত খাজনা আদায়কারী ইজারাদার মোঃ শাজাহান এর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল করে।

এসময় সকল ব্যবসায়ীর উপস্থিতিতে মোঃ ফয়সাল আহমেদ এর নেতৃত্বে ঢাকা আরিচা মহা সড়ক থেকে একটি মিছিল নিয়ে উপজেলা চত্বর হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, “আমরা আগে ৫০ টাকা থেকে ১ শত টাকা খাজনা দিয়েছি। এখন নতুন ইজারাদার শাজাহান মিয়া তার লোকজন দিয়ে জোরপূর্বক অতিরিক্ত ২ শত থেকে ২ শত ৫০ টাকা খাজনা আদায় করছে। এই অত্যাচার আমরা আর সহ্য করব না। কারন আমাদের এই বাজারে সর্বোচ্চ চার ঘন্টা বেচাকেনা করি তাহলে এই অতিরিক্ত খাজনা আমরা কিভাবে দিব, আমরা চাই আমাদের আগের পূর্বের খাজনা বহাল রাখা হোক। তানা হলে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। বক্তারা স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে সহোযোগিতা কামনা করেন।