ঢাকাSunday , 31 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (৪৫ তম) শাহাদাৎ বার্ষিকী পালন।

প্রতিবেদক
desheradmin
May 31, 2026 2:38 pm
Link Copied!

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (৪৫) তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে  রবিবার বিকালে ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি  মোঃ জালাল উদ্দীন এর আয়োজন সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন খেলার মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের  প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম. এ জলিল, জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির  মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ধামরাই উপজেলা কৃষক দল নেতা ওবাইদুল্লা, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান আলাল, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন সহ  আরও অনেকেই উপস্থিত ছিলেন।