ঢাকাFriday , 23 October 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

প্রতিবেদক
desheradmin
October 23, 2026 2:42 am
Link Copied!

ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নান্নার ইউনিয়ন এর ঐতিহ্যবাহী খেলার মাঠে নান্নার যুব ক্রীড়া সংঘের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এতে সভাপতিত্ব করেন নান্নার যুব ক্রীড়া সংঘের সভাপতি মো. নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক মোল্লা, ধামরাই উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. শাহজাহান ফেরাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মোল্লা, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইবাদুল হক জাহিদ, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ওমর খৈয়াম, নান্নার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু বক্কর, বিএনপি নেতা এডভোকেট আরিফুর রহমান ইউসুব, ধামরাই পৌর যুবদল নেতা টুটুল, সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান এবং ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন, ছাত্রদল নেতা সোলায়মান কবির মিল্টনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।