ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে বালিয়া কবরস্থান থেকে কঙ্কাল চুরি।

প্রতিবেদক
desheradmin
May 18, 2026 5:54 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ১৬ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বালিয়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজনরা কবরস্থানে ছুটে আসেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বালিয়া কবরস্থানে ২ টি কবর খোড়া অবস্থায় আছে একটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। এলাকাবাসীর মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। মূলত যাদের আত্মীয় স্বজনরা মারা গিয়েছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে। গোরস্থান থেকে নেককার জনক ভাবে যারা কঙ্কাল চুরি করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন স্থানীয়রা।

এবিষয়ে ধামরাই কাওলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ ইলিয়াস হোসেন বলেন, বালিয়া কবরস্থানে কঙ্কাল চুরির বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।