ঢাকাSaturday , 11 July 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ধামরাইয়ে ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ১ লক্ষ টাকা।

প্রতিবেদক
desheradmin
July 11, 2026 11:25 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইয়ের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া ব্যাটারি কারখানা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা এই ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

অভিযানে তিনি জানান “শোভা ব্যাটারি ফ্যাক্টরি’ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে—এমন প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় কারখানা কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং পরিবেশবান্ধবভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।