ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে যাদবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের।

প্রতিবেদক
desheradmin
October 20, 2026 6:10 am
Link Copied!

ধামরাইয়ে যাদবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাংবাদিক মোঃ আব্দুল কাদের।

সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের গোমগ্রাম, গরুগ্রাম, ষাইট্টা, চুইন্না, সাকরাইল, যাদবপুর, দেলুটিয়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এসময় সাংবাদিক আব্দুল কাদের বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সকলের উৎসব। যাদবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা অটুট রাখতে আমি সবসময় আপনাদের পাশে থাকব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও উন্নয়ন আমার অগ্রাধিকার থাকবে।”

তিনি আরও বলেন, মসজিদের আজান ও মন্দিরের উলুধ্বনি একসাথে বাজবে – এটাই যাদবপুরের সৌন্দর্য।

পরিদর্শনকালে তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ চেয়ারম্যান প্রার্থীর এই সম্প্রীতির বার্তাকে স্বাগত জানান।

যাদবপুরে শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোঃ আব্দুল কাদের। দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।