ধামরাইয়ে নিসচার উদ্যোগে মহাসড়কে যানবাহনের জড়িপ নির্নয়।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কে চলাচলকৃত যানবাহনে পরিসংখ্যান জড়িপ কর্মসূচি শুরু হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার হতে ৯ অক্টোবর শুক্রবার সকাল-০৬ টা পর্যন্ত একার্যক্রম চলমান থাকবে।
জানা গেছে, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় ধামরাইয়েও নিসচার মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচির এজেন্ডা অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যানবাহনের পরিসংখ্যান জড়িপ।
প্রতিবছর অনেক দুর্ঘটনা ঘটে এই সড়কে পাশাপাশি যানজট ও বিশৃঙ্খলা বিদ্যমান রয়েছে। এ বিষয়টি কেন্দ্র করে সংগঠন এর সাংগঠনিক কর্মকাণ্ড হিসেবে সড়কের ডিজাইন, সড়কের যানবাহনে চলাচলের উপযোগী কতোটুকু সকল বিষয়ের উপর এই জড়িপের কাজ চলমান রয়েছে।
উক্ত এই কর্মসূচি বাস্তবায়ন হলে একটি গবেষণাটিম কাজ করবে ভবিষ্যৎ কর্মপ্রণালী নিয়ে।
এ বিষয়ে নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.নাহিদ মিয়া জানান, সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৩৩ বছরের সংগ্রাম মানুষের পথটি নিরাপদ রাখতে। তার ধারাবাহিকতায় আমরা তার দেখানো পথে চলমান আছি। সড়কে ভোগান্তি ও মৃত্যুর সংবাদ আমরা দেখতে চাই না। তাই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরায়ন সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই জড়িপ তারই অংশবিশেষ। ভবিষ্যতে মহাসড়কের দুর্ঘটনা ও ভোগান্তি কিভাবে দূর করস যায় এ ব্যাপারে কর্মসূচি বিদ্যমান রয়েছি। এ কর্ম আমাদের পাশে স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় পুলিশ,প্রশাসন সহ সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ পাশে আছেন।

