ধামরাইয়ে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, ৫দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি আসামী।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাইয়ে বাড়ীতে ডেকে নিয়ে ঘরের ভিতরে আটকিয়ে এক প্রতিবন্ধি মেয়েকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ রবিন হোসেন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবন্ধি মেয়ের বাবা বাদী হয়ে মোঃ রবিন হোসেন নামে একজনকে আসামী করে ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ লিয়াকত খান। এই ঘটনার পর থেকে আসামী রবিন হোসেন পলাতক বরেছে। ৫দিন পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার সময় ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের ভুড়বাড়িয়া গ্রামের আব্দুল হকের বাড়ীতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণকারী রবিন হোসেন কুশুরা ইউনিয়নের ভুড়বাড়িয়া গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে। রবিন বিবাহিত এবং বাড়িতে থেকে কৃষি কাজ করেন।
ভুক্তভোগি ও পুলিশ সূত্র জানায়, আমার প্রতিবন্ধি মেয়েকে বাড়ীতে রেখে বাড়ীর উত্তর পাশে জমিতে কাজ করতে যাই। এই সময় আমার মেয়ে রবিনের বাড়ীর পাশে ভ্যানগাড়ী থেকে জুতা কেনার জন্য যায়। সেখান থেকে রবিন আমার মেয়েকে তার মা ডাকে বলে বাড়ীতে নিয়ে যায়। এরপর তাকে তার ঘরের বারান্দার রোমে নিয়ে গলায় ধারালো চাকু ধরে জোর করে ধর্ষণ করে। পরে ধর্ষিতার ডাকচিৎকারে আশে পাশের মানুষ দৌড়িয়ে এসে তাকে উদ্ধার করে।এরপর তার মা-বাবাকে খবর দিলে তারা বাড়ীতে এসে মেয়েকে নিয়ে প্রথমে কালামপুর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে ধামরাই সরকারী হাসপাতালে পাঠায়। এরপর ধামরাই সরকারী হাসপাতাল নিয়ে গেলে সেখানকার ডাক্তার মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মেয়েটি চিকিৎসাধীন রয়েছে।
মেয়ের বাবা বলেন, আমি গরিব মানুষ, ক্ষেতে খামারে কাজ করে খাই। আমার প্রতিবন্ধী মেয়েকে বাড়ীতে রেখে ক্ষেতে কাজ করতে গেলে আমার মেয়েকে ডেকে রবিন তার ঘরের ভিতরে নিয়ে জোর করে ধর্ষণ করে। খবর পেয়ে আমরা বাড়ীতে এসে মেয়েকে নিয়ে ঢাকা হাসপাতালে নিয়ে যাই। আমি থানায় মামলা করেছি কিন্তু পুলিশ আসামীকে ধরছে না কেন। আমি আইনের কাছে রবিনের কঠোর শাস্তি দাবি করছি। রবিন আমার চাচাতো ভাই, আমার মেয়ে তার ভাতিজি লাগে, কেমনে সে এই কাম করতে পারলো।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত খান বলেন, প্রতিবন্ধি এক মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। তবে আসামী রবিন হোসেন পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

