ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রমিজুর রহমান চৌধুরী রোমা।

প্রতিবেদক
desheradmin
October 20, 2026 1:47 pm
Link Copied!

ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রমিজুর রহমান চৌধুরী রোমা।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা।

২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সুতিপাড়া ইউনিয়নের কালামপুর, শ্রীরামপুর, ভাটাখোলা, বাথুলী ও বেলিশ্বরে, বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সকলের উৎসব। সুতিপাড়া ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা অটুট রাখতে আমি সবসময় আপনাদের পাশে থাকব।

এসময় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি মেম্বার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।