ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের গণসংযোগ।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের।
ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদেরের পক্ষ থেকে জানানো হয়, আগামী প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে যুবসমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় এবং দোয়া কামনা করছেন। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত ও প্রত্যাশার কথা শুনছেন।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণের গুরুত্বের বিষয়টি উঠে আসে। স্থানীয় জনগণের মতে, এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো গুরুত্বপূর্ণ।
এলাকার সচেতন মহল বলেন, গ্রামে চেয়ারম্যান না থাকলে উন্নয়ন হয় না, সরকারি অনুদান পাওয়া যায় না। সবাই একজোট হলে গ্রামের কাজ হবে, ১-২-৩ নং ওয়ার্ডের সবার সমর্থন লাগবে।
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের যাদবপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

