ধামরাইয়ে মসজিদের ইমামদের সাথে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাইয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে উপলক্ষে মসজিদের ইমামদের সাথে সড়ক নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ অক্টোবর নিসচা ধামরাই শাখার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয়েছে।
জানা গেছে, নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। উক্ত কর্মসূচির অংশহিসেবে সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিসচা ধামরাই উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ কাজটি মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছেন। এ ব্যাপারে আজ সংগঠন এর কার্যালয়ে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন। এতে ইমামদের করণীয় সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
এ সময় সংগঠন এর কার্যনির্বাহী সদস্য ও উদযাপন কমিটির মিডিয়া সেল এর প্রধান আল ফাহাদ পরশের উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.নাহিদ মিয়া।
আয়োজন শেষে মরহুমা জাহানারা কাঞ্চন ও সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ সংগঠন এর নেতৃবৃন্দের সকলের প্রতি দোয়ার আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে সভাপতি এম.নাহিদ মিয়া জানান, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমরা সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে কাজ করতে চাই। নিরাপদ সড়ক বাস্তবায়নে তেমনি মসজিদের ইমামদের করণীয় সম্পর্কে আমরা আজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি।

