ধামরাইয়ে দুইটি ক্লিনিক ও তেলপাম্পে অভিযান, জরিমানা ৬৫ হাজার টাকা।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি,ঢাকার ধামরাইয়ে অনিয়ম ও সেবা প্রদানে ত্রুটির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৮ অক্টোবর উপজেলার সুয়াপুর ও শ্রীরামপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে সুয়াপুর ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা। জসীমউদ্দীন খান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য সেবামূলক কার্যক্রমে অসঙ্গতি ও সরকারি নিয়ম লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা। শ্রীরামপুর স্কয়ার হাসপাতালে অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ধামরাই উপজেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

