ঢাকাMonday , 6 July 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ধামরাইয়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেতে মানববন্ধন

প্রতিবেদক
desheradmin
July 6, 2026 12:05 pm
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেতে মানববন্ধন করেছে উপজেলার সুতিপাড়া, সোমভাগ, সানোড়া সহ ৩ টি ইউনিয়নের ১০ টি গ্রামের কয়েক হাজার নারী পুরুষ।

৬ জুলাই সোমবার ১১ টার দিকে ঘন্টা ব্যাপি ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভদ্ধ জনতা ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে রাস্তায় বসে পরে এতে মহাসড়কের দুই পাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গোলড়া হাইওয়ে থানা পুলিশ এসে মানববন্ধন কারীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ধামরাই পৌর শহরের গ্যাস সরবরাহ থাকলেও কালামপুর, গোয়ালদী, বাটুলিয়া সহ ১০ টি গ্রামে দীর্ঘদিন যাবৎ গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা । গ্যাস সরবরাহ না পেলেও নিয়মিত ঠিকই বিল দিতে হচ্ছে।

এসময় তারা অভিযোগ করে বলেন ডাউটিয়া এলাকায় পতিক সিরামিক ও কালামপুর এলাকার করিম টেক্সটাইল নামে দুইটি কারখানায় অবৈধ ভাবে হাওয়ার মেশিন দিয়ে গ্যাস টেনে নিয়ে যাওয়ায় সকাল বিকেল এই গ্রাম গুলোতে কোন সময় গ্যাস সরবরাহ পাচ্ছেন না। এ বিষয়ে বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি।

আগামীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেলে ঢাকা আরিচা মহাসড়ক অচল করে দেওয়ার হুকমি দেন ভুক্তভোগীরা।
এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি মোঃ সেলিম হোসেন জানান কালামপুরে মহা সড়ক আটকিয়ে গ্যাসের দাবিতে মানববন্ধন এর খবর শুনে ঘটনা স্থলে এসে মানববন্ধন কারীদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়া হয়েছে, এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।