ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফাহিম শাহরিয়ার। তিনি নবনিযুক্ত কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
অন্যদিকে, পূর্বে দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি তাঁর কর্মস্থল থেকে বিদায় নিয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি ভূমি-সংক্রান্ত সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ারের প্রতি ধামরাইবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিদায়ী কর্মকর্তা মোঃ রিদওয়ান আহমেদ রাফির ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
