ধাামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে ব্র্যাক সিড এর উদ্যোগে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন বুধবার বিকালে উপজেলার কালামপুর বাজার সংলগ্ন সজাগ এর নিজস্ব হল রুমে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে আদর্শ কৃষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় ব্র্যাক সিড এর টেরিটোরি সেলস অফিসার মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায় ও কালামপুর বাজার ডিলার মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মানিকগঞ্জ অঞ্চল ব্র্যাকের রিজিওনাল সেলস্ ম্যানেজার মোঃ আনিসুর রহমান।

এ সময় কর্মশালায় আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ আলোচনা করেন প্রধান অতিথি। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল কৃষকদের মাঝে জৈব বালাই নাশক ও সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় ব্র্যাক সিড এর মনিটরিং অফিসার আল’ফুয়াদ রাফি, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ শরিফুল ইসলাম, সহ আরও অনেক উপস্থিত ছিলেন।
