ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে আদালতের নির্দেশে গৃহবধূ রূপা’র লাশ উত্তোলন।

প্রতিবেদক
desheradmin
May 25, 2026 5:47 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে আজ নিহত রূপা আক্তারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রূপা আক্তার (২৫) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমড়াইল রাঙ্গাপাড়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী। গত ২৮ নভেম্বর রাতে ইসমাইল হোসেনের মালিকানাধীন একটি টিনশেড বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও পরে নিহতের পরিবার এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ এনে আদালতে একটি হত্যা মামলা করে। সেই মামলার তদন্তের সার্থে রূপা আক্তারের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন আদালত।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপা আক্তারের মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রিদওয়ান আহমদের রাফি। মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক (এসআই) মো খালেদ।