ঢাকাSunday , 31 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ধামরাইয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত।

প্রতিবেদক
desheradmin
May 31, 2026 3:38 pm
Link Copied!

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুল্লা ইউনিয়নের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে রবিবার বিকেলে উপজেলা জয়পুরা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এই ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলার নায়েবে আমীর ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাও: মো: আব্দুর রউফ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাও: শাহাদাত হোসাইন এবং ধামরাই উপজেলার নায়েবে আমীর মাও: মো: আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, দেশ ও জাতির কল্যাণে ঈদুল আযহার শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও কুরবানির মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরোও বলেন সকলকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের প্রতিটি গ্রামে গ্রামে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের অতীত বর্তমান কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে মো: সেলিম মিয়া বলেন, কুল্লা ইউনিয়নের প্রত্যেক ভোটারকে সাথে নিয়ে ইউনিয়নের কল্যাণে কাজ করে যাব আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ-সময় ধামরাই উপজেলা জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।