ঢাকাWednesday , 3 June 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ধামরাইয়ে (A+ প্রাপ্ত) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

প্রতিবেদক
desheradmin
June 3, 2026 11:45 am
Link Copied!

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে মুমতাজ (A+ প্রাপ্ত) দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ জুন বুধবার দুপুরে ধামরাই পৌর শহরের মন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে দ্বীনি চেতনা পরিষদ এর আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ মাঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মোঃ মাহফুজুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানটি দ্বীনি চেতনা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাজহারুল ইসলাম আজহারীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, শিক্ষাবিদ, আলেম-ওলামা, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক সহ ছাত্র-জনতা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা কওমি মাদ্রাসাগুলো ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি, অবক্ষয় ও অপরাধ দূর করতে বড় ভূমিকা পালন করছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করে আলোচনা করেন।