ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে মোটরসাইকেল ওঠানামার সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

প্রতিবেদক
desheradmin
May 9, 2026 9:36 am
Link Copied!

ধামরাইয়ে মোটরসাইকেল ওঠানামার সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত

মোঃ সোহেল রানা ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল ওঠানামার জন্য সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮মে উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা মোঃ আসাদের বাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে মোটরসাইকেল ওঠানামার সুবিধার্থে ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ মামুন সরকারি রাস্তা উপর ঢালাই কাজ দেখে ওই রাস্তার ঢালাই কাজে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় মামুনকে ইটের টুকরা দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি আহত হন। পরে তার চিৎকার শুনে বড় ভাই সাইদুল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে সাইদুলের মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাটুরিয়া হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় উভয় পক্ষই থানা ও কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে।
কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন জানান, “পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”