ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে। তবে এক প্রতিবেশীর তৎপরতায় শিশুটি রক্ষা পেয়েছে। এই ঘটনায় অভিযুক্ত লম্পট রুবেলকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল ৭ জুন বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এমন ঘটনা ঘটে। গ্রেপ্তার রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে সে পেশায় একজন অটো চালক এবং মাদকাসক্ত বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এই সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে একটি টয়লেটে নিয়ে দরজা আটকিয়ে দেয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শশুড় এগিয়ে আসলে শিশুটি ওই লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয় জনতা টয়লেটের দরজা ভেঙে অভিযুক্তকে বেড় করে মারধর করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
