ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে মোঃ রাশেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭জুন) সন্ধায় ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাঁওতারা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত রাশেদ উপজেলার যাদবপুর ইউনিয়নের গাঁওতারা গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।স্থানীয়রা জানান, রবিবার বিকেলে মাঠে খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয় রাশেদ। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ কাওয়ালীপাড়া একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে সাটুরিয়া সরকারী হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, যাদবপুর ইউনিয়নে গাঁওতারা গ্রামে বজ্রপাতে রাশেদের মৃত্যুর বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি খবর নিতেছি।
