ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার।

প্রতিবেদক
desheradmin
September 14, 2026 4:56 am
Link Copied!

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার।

সংবাদ দাতা ধামরাই,, ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নের দেপাশাই নয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

১৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বংশী নদীতে এক ব্যক্তির ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে পরে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান জানান রবিবার সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে দেপাশাই নয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানালে দ্রুত ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি অর্ধ গলিত হওয়ায় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য। ময়না তদন্তের জন্য আজ সোমবার সকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে