ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর সাথে শুভেচ্ছা বিনিময়, ধামরাই মডেল প্রেসক্লাব।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির সাথে ধামরাই মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (চ্যানেল এস টিভি), এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান (দৈনিক দেশের কন্ঠ), এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ধামরাই মডেল প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

