ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি জরিমানা ১০ হাজার।

প্রতিবেদক
desheradmin
August 24, 2026 11:56 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে মাংস বিক্রির অভিযোগে বাবুল কসাই নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি না মেনে খোলা পরিবেশে মাংস বিক্রি করে আসছিলেন ওই ব্যবসায়ী। এতে মাংস ধুলাবালি, ময়লা ও বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসার পাশাপাশি ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হচ্ছিল।

অভিযানের সময় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাজারে নিয়মিত মাংস বিক্রি হলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক ব্যবসায়ীর উদাসীনতা রয়েছে। খোলা জায়গায় মাংস ঝুলিয়ে রাখায় ধুলাবালি ও মাছি বসার কারণে এসব মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

অভিযানের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।