ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে মঙ্গলবার বিকেল সারে ৩ টার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম সহ ১৬ টি ইউনিয়ন থেকে আসা কৃষি উপসহকারী ও কৃষক কৃষাণী গণ উপস্থিত ছিলেন।
