ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ।

প্রতিবেদক
desheradmin
August 11, 2026 2:32 pm
Link Copied!

 

সংবাদ দাতা,, শাহাদাৎ হোসেন সরকারঃ ঢাকার ধামরাই থানার ভাড়ারিয়া ইউনিয়নের বনমিলা এলাকায় হ্যাপি আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা মো. আব্বাস আলী থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে হ্যাপির সঙ্গে আলামিনের (৩৩) বিবাহ হয়। তাদের দুই সন্তান রয়েছে। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হয়।

রাত সাড়ে ১২টার দিকে স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে হ্যাপি দরজা বন্ধ করে দেয়। পরে ফ্যানের সঙ্গে গামছায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগে বলা হয়। রাত ১টার দিকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানা সূত্রে জানা গেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।