ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে গোয়ালদী আশ্রয়ন প্রকল্প কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়ালদী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কালামপুর মধ্যপাড়া ও গাজীরচট ফুটবল একাডেমী। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এবং দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা রেজওয়ান আহমেদ চৌধুরী (রবিন)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ কবির, সাবেক সহ-সভাপতি, ধামরাই উপজেলা ছাত্রদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক, সোমভাগ ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজহারুল ইসলাম (রাজু), সোমভাগ ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোঃ হযরত আলী, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
