ঢাকাThursday , 27 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১।

প্রতিবেদক
desheradmin
August 27, 2026 10:41 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ‎র‍্যাব-৪ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে বুধবার রাতে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব জানায়, গত ৯ আগস্ট ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানির মোটর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শংকর চন্দ্র মণ্ডলকে সন্দেহ করে তাকে ব্যবসায়িক কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে হাত-পা বেঁধে লাঠি ও রড দিয়ে মারধর করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ‎গুরুতর আহত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন থাকার পর ১৫ আগস্ট ভোরে শংকর চন্দ্র মণ্ডলের মৃত্যু হয়। ‎এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব।

‎র‍্যাবের দাবি, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

‎গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।