ঢাকাSaturday , 15 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ।

প্রতিবেদক
desheradmin
August 15, 2026 5:08 pm
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ৮ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে মিলের ভেতরে শঙ্কর মণ্ডলকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সাত দিন পর শনিবার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত শঙ্কর ধামরাইয়ের পশ্চিম কায়েত পাড়া এলাকার বদন চন্দ্র মণ্ডলের ছেলে।

পরিবারের অভিযোগ, রাইস মিল থেকে মোটরের যন্ত্রাংশ চুরির ঘটনায় শঙ্করকে সন্দেহ করেন মিল মালিক ওয়াজেদ হাজী। তাকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর বাবা ও স্থানীয় এক ব্যক্তিকে বাইরে পাঠিয়ে দিয়ে ভেতরে মারধর করা হয়।

আহত শঙ্করকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। অর্থের সংকটে তাকে ঢাকায় নিতে পারেনি পরিবার। পরে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।