ধামরাই সংবাদ দাতা, ঢাকার ধামরাইয়ে নিরা’পদ সড়ক চাই সংগঠনের ৬’ষ্ঠ দ্বি- বার্ষিক (২০২৬) সালের কমিটি ঘোষণা সম্পন্ন হয়েছে। ১৬ মে শনিবার দুপুরে, প্রশংসা নয় পরামর্শ দিন, নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন ” এই পতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (২০) ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এসময় প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখা কমিটির সভাপতি এম,নাহিদ মিয়া ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সেই সাথে এই কমিটির সফলতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম, নাহিদ মিয়া । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আতাউর রহমান, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাঃ আব্দুর রউফ, ধামরাই উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল মামুন, এসডিআই এর পরিচালক মোঃ সামছুল হক, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদওয়ান আহমেদ রাফি, গোলড়া হাইওয়ে থানা অফিসার ইনর্চাজ কউশিক আহমেদ, আলাউদ্দিন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পিয়াংকা, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, নিরাপদ সড়ক চাই শাখার উপদেষ্টা সাংবাদিক আবু হাসান, নিরা’পদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সকল সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন
