ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে বিএনপি পরিবার ও জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল।

প্রতিবেদক
desheradmin
August 13, 2026 6:57 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়।

১২ আগষ্ট বুধবার বিকেলে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার একটি মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কথা জানিয়েছিল। এরই অংশ হিসেবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের আওতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এসব কার্ড বিতরণ করা হবে বলে জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, কেন্দ্রীয় সংসদ মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইবাদুল হক জাহিদ, যুবদল নেতা ও সুতিপাড়া ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।