ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে রাইস মিল, মিষ্টির দোকান ও টায়ার রিসাইক্লিং কারখানায় জরিমানা।

প্রতিবেদক
desheradmin
August 11, 2026 2:47 pm
Link Copied!

 

সংবাদ দাতা ধামরাই,, ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং অবৈধভাবে টায়ার রিসাইক্লিং কারখানা পরিচালনার অভিযোগে একটি রাইস মিল, তিনটি মিষ্টির দোকান ও একটি টায়ার রিসাইক্লিং কারখানাকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১১ আগষ্ট মঙ্গলবার বিকেলে উপজেলার পৌরসভা, কালামপুর ও বাথুলী এলাকায় পৃথকস্থানে এসব অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।

সরকারি নির্দেশনা অমান্য করে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় সাহেব আলী অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা। কালামপুর এলাকায় তিনটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে খাবার তৈরির পরিবেশ ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৩০ হাজার টাকা জরিমানা, ‎অন্যদিকে, উপজেলার বাথুলিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা ও প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল খাদ্য রোধ ও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।