ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো: রাকিব হোসেন। তিনি ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আরিফ হোসেন এর ছেলে। মঙ্গলবার (১৯মে) দিনগত রাত ৯টার দিকে কাওয়ালীপাড়া- মির্জাপুর আঞ্চলিক সড়কের ধুলট পাড়াগ্রাম এলাকায় এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাকিব এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর চৌহাট ইউনিয়ন ধুলট পাড়াগ্রাম এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মাথার খুলি উড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই সময় ট্রাকটি দ্রুত গতিতে স্থান ত্যাগ করে চলে যায়।
এই বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ইলিয়াছ হোসেন জানান, সন্ধ্যার পর আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে রাকিব হোসেন মোটরসাইকেল নিয়ে মির্জাপুরের দিকে রওনা হলে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
