ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে সরকারি রাস্তা দখল করে ঘরবাড়ি নির্মাণ।

প্রতিবেদক
desheradmin
August 24, 2026 3:19 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নবগ্রাম এলাকায় সরকারি রাস্তা দখল করে ঘরবাড়ি নির্মাণের ফলে কয়েকশ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত এই জবরদখলকৃত রাস্তাটি উদ্ধার করে জনগণের যাতায়াত সচল করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বর্তমান পরিস্থিতি ও স্থানীয়দের দাবি রাস্তা বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।

অভিযুক্ত স্থানীয় বাসিন্দা মোহাব্বত আলী ও রফিক দীর্ঘদিন ধরে রাস্তাটি আটকিয়ে ঘরবাড়ি নির্মান করায় এলাকার সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

এবিষয়ে স্থানীয় বাবু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা অনেকেই জানান এই দখলকৃত রাস্তাটি তারা দুই বাড়ি মিলে সামনে থেকে বন্ধ করে দেওয়ায় পিছনে রাস্তায় যাওয়া সম্ভব হয়না। ফলে কৃষকরা তাদের উৎপাদনকৃত ফসল বাড়িতে আনতে তাদের অনেক যায়গা ঘুরে আনতে হয়। তারা আরও বলেন দলীয় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে রাস্তাটি দখল করে রেখেছে। জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাব্বত আলী দলীয় রাজনৈতিক পরিচয় থাকার কারণে রাস্তাটি উদ্ধার করা সম্ভব হয়নি। এখন রফিক মিয়া সে-ও বিএনপির দলীয় প্রভাব বিস্তার করে কাউকে কোন তোয়াক্কা না করে রাস্তাটি দখল করে রেখেছেন।

এবিষয়ে স্থানীয় এলাকাবাসি দফায় দফায় অভিযুক্তদের সাথে আলাপ করে রাস্তাটি উদ্ধার করার জন্য অনুরোধ করলেও তারা আশ্বাস দিয়ে কথা রাখেনি। এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে সরকারি রাস্তাটি দখলমুক্ত করা হোক।

রাস্তাটির বিষয়ে অভিযুক্ত স্থানীয় মোহাব্বত আলী ও রফিক গংরা জানান এটি সরকারি রাস্তা দখল করে রাখার ক্ষমতা আমাদের নেই। আমরা এলাকা বাসির কাছে বলেছি ঘর ভেঙে রাস্তাটি বের করে দিব। একটু সময় দিতে হবে।