ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু।

প্রতিবেদক
desheradmin
August 3, 2026 8:20 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে পপি রাণী সরকার নামে দুই সন্তানের জননী ও ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী লিটন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী লিটন সরকারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। লিটন পেশায় একজন সিএনজি চালক।

গতকাল রবিরার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায় লিটন সরকারের বাড়ি থেকে পপি রাণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় আহত অবস্থায় পপি রাণীকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত স্বামী লিটন সরকার প্রতিনিয়ত পপি রাণীকে মারধর করত। গতকাল দুপুরের দিকে ৭ বছরের ছেলের সামনে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বাথরুমের সামনে ফেলে রাখে। পরে অবস্থা বেগতিক দেখে স্থানীয়দের সহযোগিতায় স্বামী নিজেই কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ধামরাই থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। সেই সাথে স্বামী লিটন সরকারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। নিহতর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে ৩ মাসের গর্ভবতী ছিলেন।ময়নাতদন্তের জন্য ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।