ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি হাসপাতাল একটি ফার্মেসী ও দুই খাবার হোটেলে পরিবেশ ঠিক না থাকায় এক লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
৪ জুন বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।
এসময় কাগজপত্র আপডেট না থাকায় চারটি হাসপাতাল মালিককে ৩৫ হাজার টাকা একটি ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান ইসলামিয়া হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, এ্যাপোলো এবং জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এই জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র দ্রুত হালনাগাদ করে সরকারি নিয়মনীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। হোটেল মালিকদের খাবারের পরিবেশ ঠিক রাখা সহ খাবার মান ঠিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
