ধামরাইয়ে নির্বাহী কর্মকর্তা’র সাথে শুভেচ্ছা বিনিময়। ধামরাই মডেল প্রেসক্লাব।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাই মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গঠিত এই কমিটিতে চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম সভাপতি এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. জাহিদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে নতুন কমিটির নেতৃবৃন্দ ধামরাই উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় ধামরাই উপজেলায় সরকারের সকল ধরনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ধামরাই মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।

