ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে মতিপাল মিষ্টির দোকান সহ ৪ টি দোকানে অভিযান, জরিমানা ৮৫ হাজার।

প্রতিবেদক
desheradmin
September 9, 2026 2:45 pm
Link Copied!

ধামরাইয়ে মতিপাল মিষ্টির দোকান সহ ৪ টি দোকানে অভিযান, জরিমানা ৮৫ হাজার।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাই বাজারের মতিপাল এন্ড সন্স নামে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিলো। সাধারণ ক্রেতারা প্রতারিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। অবশেষে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মতিপাল এন্ড সন্স এর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় একটি হোটেল, মোদি দোকান ও ফলের দোকান কে জরিমানা করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ধামরাই বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। এসময় মতিপাল এন্ড সন্স এর মালিক তন্ময় পাল কে ৫০ হাজার টাকা, শিবচরণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, এছাড়া দুটি মোদি দোকানে ১০ হাজার টাকা এবং দুটি ফলের দোকানে ১০ হাজার করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মান, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।