মানিকগঞ্জ সংবাদ দাতা,, মানিকগঞ্জ সদর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় মামিকে হ/ত্যা/র ঘটনায় ভাগিনা রিপনকে আটক করেছে পুলিশ। নিহত সাথী (২৮) ঘরের সামনেই পড়ে ছিল মৃত অবস্থায় পড়ে ছিল। এই ঘটনার পর ভাগিনা রিপন বারান্দার রুমে দরজা বন্ধ করে বসে ছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
২৪ মে রবিবার রাত ৮ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকা বাসি ও পুলিশ জানায় নিহত সাথী (২৮) প্রবাসী শুকুর আলীর স্ত্রী। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার সময় মায়ের নিথর দেহ জড়িয়ে ধরেছিল শিশুটি।
মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায় মামীকে হত্যার অভিযোগে ভাগিনা রিপনকে আটক করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
