ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে সামনে কুশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২ মে শুক্রবার বিকালে উপজেলার কুশুরা ইউনিয়নের আগ গাড়াইল এলাকার গ্রাম বাসির আয়োজনে মাজার মাঠ প্রাঙ্গনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় আগ গাড়াইল এর মোঃ মালেক দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ।
এসময় যুবদল নেতা মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালয়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান। ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী লোকমান হোসেন দেওয়ান। কুশুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
