ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

প্রতিবেদক
desheradmin
May 23, 2026 10:28 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে মেধাবী শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী।

২৩ মে শনিবার দুপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে ধামরাই উপজেলা চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে ধামরাই বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের কঠোর বার্তা দেওয়ার আহ্বান জানান তারা।