ঢাকাMonday , 1 June 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ডিবি পুলিশের অভিযানে (১৫০) পিস ইয়াবা সহ ৪ জন গ্রেফতার।

প্রতিবেদক
desheradmin
June 1, 2026 12:16 pm
Link Copied!

নিজস্ব সংবাদ দাতা,, ঢাকার ধামরাই আশুলিয়া সহ পৃথক পৃথক অভিযানে  ১৫০ (একশত পঞ্চাশ)  পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি।

সোমবার (১ জুন) দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, রোববার (৩১ মে) রাতে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) ও রিপন (২৬)। তাদের সবার বাড়ি ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায়।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি (উত্তর)-এর এসআই মো. জুয়েল মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে এসআই মোঃ আঃ মুত্তালিব সংগীয় ফোর্স নিয়ে আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল মিয়া (৩৬), পিতা-মৃত আলাল মিয়া, মাতা-মৃত মাফিয়া বেগম, সাং-উত্তর গাজীরচট, বগাবাড়ী আমবাগান কবরস্থান, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।