ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ ২ মৌসুমে আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে উপজেলার (দুই হাজার এক শত জন) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২২জুন) ধামরাই উপজেলা চত্বরে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউনও) মো: আল মামুন ।
এবারে ২০২৫-২৬ অর্থবছরের ২০২৬-২৭ খরিপ ২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, মাহমুদুল হাসান, উপ সহকারী কৃষি অফিসার শফিউজামান ও সাইদুর রহমান সহ কৃষক- কৃষানি গণ।
