ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্হ পরিবারের মধ্যে খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়েছে। ১ জুলাই বুধবার দুপুরে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী অর্থায়নে উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদ থেকে মোট ৩ শত ৭০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় সুয়াপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মোঃ মুসা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ,কে,এম মোহিতুল ইসলাম, সুয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম হামিদ, ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ শাজাহান ফেরাজী, সুয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শিমুল আহমেদ, নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সুয়াপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
