ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, বিনামূল্যে বীজ, চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ধামরাই উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯৮ জন উপকারভোগীর মাঝে ৫ টি করে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, জৈব সার এবং গাছের খুঁটি বিতরণ করা হয়।
এসময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান।
এসময় কৃষকদের গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) শাকসবজি উৎপাদন কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৭ ধরনের শাকসবজির মোট ৩০০ গ্রাম বীজ ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া চলতি খরিপ ২ মৌসুমে ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উন্নত জাতের আমন ধানের (ব্রি ধান ১০৩, ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭ ও ব্রি ধান ২৯) ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম। ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিপুলসংখ্যক কৃষক ও উপকারভোগী উপস্থিত ছিলেন
