ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মতবিনিময় সভা।

প্রতিবেদক
desheradmin
July 5, 2026 8:34 am
Link Copied!

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধামরাইয়ে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) ধামরাই থানা কম্পাউন্ডে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং পুলিশ-জনতার অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, সাভার সার্কেল এসপি মোঃ আরাফাত ইসলাম, ধামরাই  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা,  ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুর রহমান ফরহাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেক উপস্থিত ছিলেন।

সভা শেষে থানা প্রাঙ্গনে নবনির্মিত একটি পুলিশ ব্যারাক এর ভিত্তি প্রস্তর স্হাপন এর শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।