ঢাকাWednesday , 8 July 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন গ্রেপ্তার।

প্রতিবেদক
desheradmin
July 8, 2026 10:17 am
Link Copied!

ধামরাই সংবাদ দাতা,, ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও চোখ-মুখ বেঁধে আড়াই লাখের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি সাদা রঙের নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো, জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) ও মো. মোশারফ আলী (৩৫)। তারা জামালপুর ও পটুয়াখালীর বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫) ও তার প্রতিবেশী ছোট ভাই সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভার যাওয়ার জন্য কালামপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে বাসের অপেক্ষা করছিলেন।

এ সময় একটি সাদা রঙের নোয়াহ মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে জোরপূর্বক ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তোলার পরপরই তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে পেঁচিয়ে ফেলা হয় এবং মারধর শুরু করা হয়। এরপর গাড়িটি মানিকগঞ্জের দিকে রওনা দেয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।