ঢাকাFriday , 31 July 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১০ লাখ।

প্রতিবেদক
desheradmin
July 31, 2026 4:13 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কারখানার কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডে আহত হয়েছেন মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় আরও প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন খান জানান, কালামপুর বাজার এলাকায় দীর্ঘ যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।